• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৩৪:২২ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড, দুটি নৌকা জব্দ

৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:৫০

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড, দুটি নৌকা জব্দ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে 'মা' ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ১ জেলেকে আটকের পর ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসয় নিষিদ্ধ জাল, কাঠের নৌকা ও মা ইলিশ জব্দ করা হয়ছে।  

সোমবার (৬ অক্টোবর) সকল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চালুহারা, স্থল চর, বোয়ালকান্দি এলাকার  যমুনা নদীর বিভিন্ন  পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে মাছ ধরার দুইটি কাঠের নৌকা, ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলে উপজেলার স্থল ইউনিয়নের কিসমত মোল্লার ছেলে মো. রুহুল আমিন (৬০)।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০