• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৮:০১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় আনসার কমান্ডারের মৃত্যু

৩ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫২:১৯

দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় আনসার কমান্ডারের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে আনসার ভিডিপির সাবেক কমান্ডার শারদীয় দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃ ত্যু বরণ করেন।

নিহত আবুল কালাম আজাদ (৬৫) পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, আবুল কালাম মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন। কিছুদিন পূর্বে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজামণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯