• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫১ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুর এশিয়ান টিভির জেলা প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:৩৮

পিরোজপুর এশিয়ান টিভির জেলা প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: এশিয়ান টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মো. মুহিদুল ইসলাম মুহিদ-এর উপর হামলাকারী ফিরোজ ও গংদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে নেছারাবাদে সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Ad
Ad

স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মানববন্ধনে বলেন এর সুষ্ঠ বিচার ও ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেন ।

Ad

সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সাহ সর্বস্তরের মানুষ এ হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত।

এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় উপস্থিত সাংবাদিক সমাজ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং আহত সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদ-এর প্রতি সংহতি প্রকাশ করেন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





Follow Us