• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৩৬:৪০ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে মহাসড়কে দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৯:৪৫

নড়াইলে মহাসড়কে দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত পুলিশের এসআই নিক্কন আঢ্য (৩৫) সহ ৩ জন নিহত।

১৪ সেপ্টেম্বর রোববার রাত পৌনে ১১টার দিকে মহাসড়কটির নড়াইলের সীমান্তবর্তী ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন ও যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল- যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে যায় বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।

অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮