• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৫:৩৮ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:০৩

সিদ্ধিরগঞ্জে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : খেলাধুলা যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, মাদকাসক্তি, সন্ত্রাসবাদ, এবং অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করে। খেলাধুলার মাধ্যমে যুবকদের ইতিবাচক পথে চালিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অবদান রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক।

১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কদমতলী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  এসব কথা বলেন তিনি।

কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক ও ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালী।

ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস’র আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সমাজসেবক হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, মো. রিপন, এমএ মাসুদ বাদল, জসিম হুজুর, সোলাইমান ভূঁইয়া, আব্দুর রহমান, মো. টিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩