• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৮:৩৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটির মাইনীমূখ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১০:০২

রাঙ্গামাটির মাইনীমূখ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাইনীমূখ বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান পরিদর্শনে শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে আসেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ad

জেলা পরিষদ চেয়ারম্যান মাইনীমূখ বাজার ঘুরে ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক  যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার ঘোষণা দেন। শেষে বন্যাদুর্গত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার আনুমানিক আড়াইটায় বাজারের লঞ্চঘাট একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। এতে ৫টি দোকান একটি পান্জেগানা মসজিদসহ ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
এব্যাপারে বাজার সভাপতি আবুল কাসেম জানান প্রাথমিকভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯



Follow Us