• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৩৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুর সীমান্তে নারী শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

১৯ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২০:০৪

মেহেরপুর সীমান্তে নারী শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি: পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

জানা গেছে, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

মালতি অধিকারী বলেন, আমি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে দির্ঘদিন ধরে বসবাস করে আসছিলাম। সেখানে আমার বিয়ে হয়,বছর তিনেক হবে আমার স্বামী মারা গেছে,আমার মেয়ে ও নাতীরা ওখানেই আছে। আর আমি এখন বাংলাদেশে।

শেফালী খাতুন বলেন, আমাদের ভারতে আত্মীয় স্বজন আছে। তাই আমি ওখানে দশ বছর আগে গিয়ে বসবাস শুরু করি। ২৭ মাস আগে আমাকে ওখানকার পুলিশ ধরে আদালতের মাধ‍্যমে বেআইনি ভাবে যাওয়ার জন‍্য দুই বছর কারাদণ্ড দেয়। অথচ আমাকে দুবছর বাদে আরও তিন মাস বেশি করে কারাগারে রেখে গতকাল ধরে এনে বাংলাদেশে পাঠিয়ে দিলো।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিএসএফ প্রতিনিধি দল। অপরদিকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭