• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫২:২২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

১৮ জুলাই ২০২৫ বিকাল ০৩:২৪:২৩

কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ডগ্রামের শফিকুল ইসলাম (৫৩) ও বগুড়া জেলার আলী ঈশ্বরঘাট এলাকার সাদেক আলির মেয়ে নাসরিন নাহার (৩০)। এছাড়া নাসরিনের স্বামী ও সন্তানও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি অটোরিকশা ফুলবাড়িয়া থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মান্নান  বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯