• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৬:৫১ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

সখীপুরে মাদরাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ

২৩ জুন ২০২৫ বিকাল ০৪:০৯:৪৬

সখীপুরে মাদরাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

২২ জুন রোববার দিবাগত রাতের কোনো একসময় ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

আরও পড়ুন

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল

মাদরাসার সুপার মো.নুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সবক দেওয়ার জন্য ডাকা হলে দেখা যায় এই তিনজন অনুপস্থিত। অনেক সময় শিক্ষার্থীরা অভিমান করে বের হয়ে যায়—এমনটি ভেবে তাৎক্ষণিক অভিভাবকদের জানানো হয়।

নিখোঁজ সামিউলের বাবা নাজিবুল ইসলাম বলেন, “ভোরে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা তক্তারচালা বাজার থেকে একটি সিএনজিতে করে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নেমেছে। আমরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিচ্ছি।”

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া বলেন, “এখনও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইপিএলকে বিদায় জানালেন ধোনি
আইপিএলকে বিদায় জানালেন ধোনি
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:১১









দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭