• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৪৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৯:৩৬

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

তাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৭ নভেম্বর মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্য দুজন হলেন- মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

আরও পড়ুন

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী

এসআরবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, নিজস্ব গোয়েন্দা সূত্রে তারা জানতে পারে, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ৩ ব্যক্তি রাজধানীর মোহাম্মদপুরের ওই এলাকায় অবস্থান করছেন। তারা ওই এলাকার বাসিন্দা নন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির আগেই তাদের আটক করা হয় বলে দাবি করেছে সংস্থাটি।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ৩ জনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছে এসআরবি-২।

সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

এসআরবি-২ আরও জানায়, গ্রেফতার তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:২৮

সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৫৫