• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:১২:০১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১৫ জুন ২০২৫ দুপুর ০২:৪৭:৫৮

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার কৌলা রেল ক্রসিং’র পাশে উপবন ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্র মালাকার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৪ জুন শনিবার দিবাগত রাতে যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। নিহত নৃপেন্দ্র মালাকার উপজেলার কৌলা গ্রামের বাসিন্দা।

কুলাউড়া উপজেলার স্টেশন মাস্টার রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্রের মৃত্যু হয়েছে। ভোরে স্থানীয় এলাকাবাসী তার মৃতদেহ রেললাইনে দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে উপবন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০