• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫৭:১৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে পোশাক কারখানা ছুটি, সড়কে যানবাহনের চাপ

৪ জুন ২০২৫ বিকাল ০৪:০৬:২৫

কালিয়াকৈরে পোশাক কারখানা ছুটি, সড়কে যানবাহনের চাপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার শিল্পনগরী কালিয়াকৈরে ৪ জুন বুধবার দুপুর থেকে কিছু পোশাক তৈরির কারখানায় ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির সিদ্ধান্তে কর্মরত লাখ লাখ শ্রমিক নিজ নিজ গন্তব্যে রওনা দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে।

জানা গেছে, কারখানাগুলোর কর্তৃপক্ষ ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে শ্রমিকদের ছুটি দিয়েছে। এতে করে চন্দ্রা, মাওনা ও কালিয়াকৈর এলাকার সড়কপথে প্রচণ্ড ভিড় ও যানজট দেখা দেয়। দুপুরের পর থেকে সড়কে রিকশা, অটোরিকশা, বাস ও ট্রাকের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়।

Ad
Ad

পথচারী ও যাত্রী আবুল কালাম বলেন, দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। অনেক জায়গায় গাড়ি একেবারে থেমে থেমে চলছে।

Ad

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন জানান, সড়কে অতিরিক্ত চাপ থাকায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১


Follow Us