• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৮:৫১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাস্তার নির্মাণ কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন

২ জুন ২০২৫ সকাল ১০:৪৭:৪৮

রাস্তার নির্মাণ কাজ শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরের গোশালা বাজার সংলগ্ন ও থানাপাড়াস্থ সিটি কলেজের জায়গা দখল করার অভিযোগ উঠেছে। সেই সাথে চলমান রাস্তাটি সরকারি জমি ব্যবহার সাপেক্ষে ইস্টিমেট অনুযায়ী কাজ সমাপ্ত না করায় জনসাধারণের দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

১ জুন রোববার সকালে লালমনিরহাটের থানাপাড়াস্থ সিটি কলেজ মাঠে গোশালা বাজার মাংসপট্টি থেকে সিটি কলেজ পর্যন্ত  চলমান রাস্তাটি সরকারি জমি ব্যবহার সাপেক্ষে ইস্টিমেট অনুযায়ী সমাপ্তকরণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসী পক্ষে কৃষিবিদ অলোক অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সত্য রঞ্জন পাল, ব্যবসায়ী শ্রী দীলিপ অধিকারী, ব্যাংকার অনুপ অধিকারী কনক, খেলোয়াড় টিপু সুলতান প্রমুখ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

লিখিত বক্তব্যে কৃষিবিদ অলোক অধিকারী জানান, সিটি কলেজ এলাকায় স্বাধীনতার পর এই প্রথম পৌরসভা ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ লক্ষ টাকা এলজিসিআরআরপি’র আওতায় রাস্তাটির কাজ শুরু করে। রেকর্ডীয় সরকারি রাস্তা ও সরকারি জায়গা থাকা সত্ত্বেও প্রায় ৬ মাস ধরে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষকে বারংবার তাগিদ দেয়া সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় আমরা এলাকাবাসী ক্ষুদ্ধ ও হতাশ। চলতি জুনের মধ্যে কাজটি বাস্তবায়িত না হলে আগামীতে আর সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তবে এ ব্যাপারে চেষ্টা করেও লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীর বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

একই দিন দুপুর ১২টায় সিটি কলেজ মাঠে লালমনিরহাট পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের খেলোয়াড়, ছাত্র ও যুব সমাজের আয়োজনে সিটি কলেজ মাঠ রক্ষায় মানববন্ধন থেকে বলা হয়, দিন দিন মাঠটি দখল হয়ে যাচ্ছে। ফলে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। মাঠটি দখল মুক্ত করে খেলার পরিবেশ ফিরিয়ে আনা হোক। গণপ্রস্তাবিত নকশা অনুযায়ী রাস্তাটি নির্মাণ করা হলে সকল নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে বলেও তারা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯