• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৬:১৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানের নির্দেশনায় শ্রীপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:৪৯

তারেক রহমানের নির্দেশনায় শ্রীপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে প্রায় এক হাজার চক্ষু রোগীকে চিকিৎসাপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।

২৫ মে রোববার উপজেলার কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব পরিষদের উদ্যোগে এ চিকিৎসা সেবা ক্যাপ অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

কাওরাইদ যুব পরিষদের আহ্বায়ক লুৎফর রহমান বুলুর সভাপতিত্বে উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল।

ক্যাম্পে আসা ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানান দেশ চক্ষু হসপিটালের আয়োজকেরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাজাহান ফকির। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫