• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

২২ মে ২০২৫ সকাল ১১:০৯:৪৫

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মামলার নামে চাঁদাবাজি, পুলিশের সাথে অসাধাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

২১ মে বুধবার সকাল ৮টায় তাঁদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

আটক মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। মেহরাবও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে অব্যাহতি দেওয়ার কথা বলে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া পুলিশের সাথে অসাধাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামের একটি ফেক আইডির সাথে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং অভ্যুথানের পর তারা সততা ও ন্যায়ের পক্ষে সাহসী শ্লোগান এবং ভূমিকা রেখেছেন। কোন কাজে তাদের ভুল থাকলে, তার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেছেন।

রমজান মাহমুদ আরও বলেন, আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে, এটি আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত মুক্তি না দিলে, আমরা কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮