• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৩:৪২ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই প্রতিনিধি আটক

২১ মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:৫৯

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই প্রতিনিধি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের চাঁদাবাজির অভিযোগ ও পুলিশের সঙ্গে অসদাচারণ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ।

Ad

২১ মে বুধবার সকাল আটটার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

Ad
Ad

আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।

বৈষম্যববরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, 'পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গ। অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।'

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, 'বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us