• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৯:০৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

১৩ মে ২০২৫ সকাল ০৯:৫৯:৪৫

সেনবাগে মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ মে সোমবার সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার ছাতারপাইয়ায় অভিযান চালিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. ফরহাদ (৩৫) নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

ফরহাদ উপজেলার বিরাহীম গ্রামের ওয়াজি উল্লার ছেলে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাতারপাইয়া ইউপির বিভিন্ন গ্রামে কৃষি জমিনে টপসয়েলসহ অবৈধভাবে জমি গর্ত করার অভিযোগের প্রক্ষিতে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(১) ধারা ১৫ লঙ্ঘনে অপরাধে ছাতারপাইয়ার বিরাহিমপুর গ্রামের ওয়াজি উল্লাহ ছেলে মো. ফরহাদকে (৩৫) এক লক্ষ টাকা জরিমানা করা হয়।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩