• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৩:৩৫ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে নিজ ঘরের থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৪৫

কালিয়াকৈরে নিজ ঘরের থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিজ ঘরের থেকে জিয়াউল হক (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ মে সোমবার দুপুরে উপজেলার খাজারডেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিয়াউল হক উপজেলার খাজারডেক এলাকার আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউল হক স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। এরপর থেকে বাড়িতে তিনি একাই ছিলেন। সোমবার দুপুরে ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয় তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২