• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১০:৩১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০০:৫৪

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তার চার সন্তান রয়েছে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এস আই মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এস আই মো. জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯