• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৫২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

১০ টাকা টোল নিয়ে বিতণ্ডা : হামলায় দুজন গুরুতর আহত

২৪ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫২:১৫

১০ টাকা টোল নিয়ে বিতণ্ডা : হামলায় দুজন গুরুতর আহত

লালমনিরহাট প্রতিনিধি: লালামনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে পুলিশের পাঁছজন সদস্য দায়িত্বরত ছিলেন।

২৩ এপ্রিল দিবাগত রত ৯টার দিকে টোল প্লাজায় হামলার ঘটনায় টোল প্লাজার দুজন কর্মচারী আহত হয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মোস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)। লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইনস্পেক্টর রওশন এশিয়ান টেলিভিশনকে জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এসময় লুটপাটের মত কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।

দায়িত্বরত পুলিশ ও অপর একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সাথে টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের বাকবিতন্ডা হয়। এরপর দলবলসহ আক্রমণ করলে টোল প্লাজার দুজন কর্মচারী গুরুতর আহত হন।

এ বিষয়ে গোকু্ন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ এটি একটি ষড়যন্ত্র। 

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারছি না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯