• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:১২:২৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১ এপ্রিল ২০২৫ সকাল ০৯:২৮:৪৫

ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ১০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসান তালুকদার (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কামরুল হাসান দক্ষিণ মাহমুদপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে।

তিনি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে মাহমুদপুর এলাকা থেকে ১০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯