• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৩:৪৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশালে নাহিদের সামনেই এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

২১ মার্চ ২০২৫ সকাল ০৯:৫৮:২৭

বরিশালে নাহিদের সামনেই এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

বরিশাল প্রতিনিধি: বরিশালে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনে দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার পরবর্তী নাহিদ ইসলামের বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান। এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুটি গ্রুপের নেতাকর্মীরা তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারা মাইক দিয়ে তাদের থামানোর জন্য বারবার অনুরোধ জানালেও, আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই চলতে থাকে হাতাহাতি। পরে যখন নাহিদ ইসলাম সভা শেষে বের হয়ে যান, তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনা দেখা দেয়।

সেখানে এক গ্রুপের প্রতিবাদকারীরা নাহিদের গাড়ির পথরোধ করে। এসময় অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০