• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৯:০৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১২ মার্চ ২০২৫ বিকাল ০৪:৪৯:৫৮

কচুয়ায় ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা এনামুল হকের গ্রেফতার ও চাকুরি বাতিলের দাবিতে এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Ad

১২ মার্চ বুধবার দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা এনামুল হক পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকার লোকজনের জায়গা-জমি জোর করে দখল নেয়। তাছাড়া ওই এলাকার পরানপুর মৌজার সাবেক ১০৩ এর ১০ শতক, ১১৪ এর ১১ শতক ,১১৩ এর ১২ শতক, ১০৭ এর ৮ শতক  জমি অবৈধভাবে দখল করে। জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নির্যাতন ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪০:৪৩

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?
দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৫:৪৪


Follow Us