• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৩:২১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা বাঙালি যুবকের মরদেহ উদ্ধার

৭ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৫:২৯

কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা বাঙালি যুবকের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরকল থানাধীন শুভলং ইউনিয়নের বর্মাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে উপুড় হয়ে ভাসছিল মরদেহটি।

৭ মার্চ শুক্রবার সকাল থেকে লাশটি ভাসতে থাকতে দেখে বরকল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।  

Ad
Ad

বরকল থানার অফিসার ইনচার্জ কায় কিসলু বিষয়টির নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমরা বিষয়টি শুনে স্থানীয়দের মাধ্যমে জেনেছি।

Ad

স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা ধারণা পাওয়া যাবে।  

ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে আনলে এবং পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে আশা করছি।

এদিকে, উদ্ধারের পর দেখা গেছে পানিতে ভাসতে থাকা মরদেহটি বাঙালি সম্প্রদায়ের হলেও ঐ মুহূর্তে তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us