• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৪:৫৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ইলিশের অভয়াশ্রম রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা

৬ মার্চ ২০২৫ বিকাল ০৫:৫০:২৪

দৌলতখানে ইলিশের অভয়াশ্রম রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে ইলিশের অভয়াশ্রম রক্ষা এবং জেলে তালিকা হালনাগাদ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, মৎস্য ব্যবসায়ী আবুল বশির, জেলে সমিতির নেতা নাদিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

বক্তারা ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে জাটকা নিধন রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয়   জেলে ও জেলে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৯


এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৩৭

সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪:৩৪