• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:১৩:৪৭ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

২৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৪:২২

জগন্নাথপুরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সিরাজ মিয়া (৬৫) নিজ বাড়ির নিকটে নলজুর নদীর বাদাউড়া এলাকায় গাছ থেকে বরই পারতে যান।

এ দিকে পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের পরনের জামা দেখতে পান পরিবারের লোকজন। ধারণা করা হয়, বড়ই পারতে গিয়ে নদীর পানিতে পড়ে ডুবে গেছেন।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

পরে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরি দল এনে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সন্ধান মেলেনি নিখোঁজ ব্যক্তির।

অবশেষে তিন দিন পর ২৪ ফেব্রুয়ারি সোমবার  বিকেলে নদীতে সিরাজ মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নলজুর নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনদিন পূর্বে গাছ থেকে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন। সোমবার বিকেলে মরদেহটি ভেসে উঠলে আমরা পুলিশে খবর দেই। 

আরও পড়ুন

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩