• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:০৪:২৪ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে দুই মণ জাটকা ইলিশ জব্দ, মাছ ব্যবসায়ীকে জরিমানা

১০ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪১:৩৯

সদরপুরে দুই মণ জাটকা ইলিশ জব্দ, মাছ ব্যবসায়ীকে জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোট কালিখোলা বাজার ও পিঁয়াজখালী বাজার থেকে ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর মোবাইল কোট পরিচালনা করে ২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে।

একই সময় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায় এক মৎস্য ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছে। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, সদরপুর থানার এএসআই মো. হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০