• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৫:৩৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

জাজিরায় মা ও সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু

৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫১:০২

জাজিরায় মা ও সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় আপন মা ও সৎ বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে ১৬ মাস বয়সী শিশু আরিফার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত শিশু আরিফা তার মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদের সাথে এক মাস আগে থেকে স্থানীয় ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া ঘরে বসবাস করতো। নিহত শিশুটির মা চাঁদনী আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২