• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৯:২৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে মুজিবের ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫২:২৭

ঝিনাইদহে মুজিবের ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভেঙে তাতে আগুন ধরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।

৫ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি ম্যুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা।

ঝিনাইদহ পায়রা চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে আন্দোলনকারীরা জড়ো হয়। এরপর মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে স্থাপিত ম্যুরালে ভাঙচুর করে তারা আগুন ধরিয়ে দেয়। তারপর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আরেকটি ম্যুরালে ভাঙচুর চালায়। এ ম্যুরালটিতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তারিক রেজা তার বক্তব্যে বলেন, ‘এ দেশে শেখ পরিবারের কোনো চিহ্ন থাকবে না। আরো যেসব ম্যুরাল আছে তা পরবর্তীতে এক এক করে ভাঙা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০