• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৯

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

২০ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার একটি বাসাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

ওসি জানান, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচলানা করে অংসুইছাইন চৌধুরীকে (৬০) গ্রেফতার করে।

এছাড়াও একই মামলার এজাহার ভূক্ত ২২নং আসামী মো. জুনায়েদ হোসেনকে (২৫) গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, গ্রেফতারদের ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫