• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৪:৫৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার

১৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৯:১১

মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সিংগাইর থানার নয়াবাড়ী এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ৪৬ হাজার টাকা।

১৭ জানুয়ারি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় এবং ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আবদুল হাই তালুকদারের তত্ত্বাবধানে ও এসআই (নি.) রনি দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিংগাইর থানার নয়াবাড়ী এলাকার মো. মান্নান (৪০) ও মো. মনির হোসেন (২৩) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিবি ইনচার্জ মো. আবদুল হাই তালুকদার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া, মাদকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬