• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:২৭:০৮ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪

১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩২:২৩

লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলায় তিন পুলিশসহ চার জন আহত হয়েছেন। ১৫ জানুয়ারি বুধবার বিকেলে শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশের কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া ও সিএনজি চালক খোরশেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহন চলাচল করছে। অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে প্রতিদিনের মতো বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ির মেঘনা সড়কে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়েকটি সিএনজি জব্দ করে ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

এ ঘটনার জের ধরে কয়েকটি সিএনজির চালক একত্রিত হয়ে ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ সিএনজি চালকরা। পরে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে কয়েকটি সিএনজির চালক জানায়, দীর্ঘদিন ধরে সড়কে সিএজি চালাতে হলে তাদেরকে মাসোহারা দিতে হয়। কোনো অজুহাত ছাড়াই কয়েকটি সিএনজি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এর জের ধরে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহনের বিরুদ্ধে সকাল থেকে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় মেঘনা সড়কের মুখে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর মেহেরপুর থেকে উদ্ধার

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারণে পুলিশের ওপর হামলা হয়েছে সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬