• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:০৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে সরকারি গাছ চুরির দায়ে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:২২:১১

সদরপুরে সরকারি গাছ চুরির দায়ে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল এলাকায় সড়কের পাশ থেকে সরকারি গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

৬ জানুয়ারি সোমবার রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদ হোসেন। পরে সে মামলায় তাকে গ্রেফতার করে এবং কর্তন গাছ জব্দটি করে হেফাজতে নিয়েছে সদরপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই সরকারি ৪টি বড় গাছ কেটেছেন মোস্তফা মৃধা। বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুম করেছেন। তার বিরুদ্ধে বালু মহালের মামলাও রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এছাড়া ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা দায়ের হয়েছে। এছাড়াও পিবিআইতে তার বিরুদ্ধে একটি মার্ডার কেসের মামলা তদন্তনাধীন রয়েছে। ৫ আগস্ট সদরপুর থানা ভাঙ্গ চুড়ে তার সম্পৃক্ততা ছিলো কিনা সেটাও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬