• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৩:২৫ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ

৪ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫০:৪৭

ফুলবাড়ীতে নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নব-জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন। ৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় শাহ্ বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন- শাহ বাজার এএইচ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিঞা, শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রমজান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নব-জাগরণ সমাজসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান আশিক, সিনিয়র সহ-সভাপতি শামীমা আক্তার, উপ-চিকিৎসা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান পিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মিয়া, আশিকসহ নব-জাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
২৫ জুন ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২









এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা
২৫ জুন ২০২৬ দুপুর ০১:৪৬:১৯

Follow Us