• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:৪২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:২৯

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, যেসব বিদেশি শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলোনির নেতৃত্বাধীন সরকার এসব পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আগে, জুলাই মাসে ইতালির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল দেশটির আরেক ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল ফিউচার পার্টি।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯