• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩০:৩৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০২:৩০

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোহন মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাগিনা মো. সোহেল রানা (৩৫) নামে মোটরসাইকেল চালক।

৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া ও আহত সোহেল রানা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে মামা ভাগিনা হন।

Ad
Ad

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। মেয়েকে নিয়ে সাভার থেকে মানিকগঞ্জ মোটরসাইকেলে করে ফিরছিলেন তারা। তাঁদের বহনকারী মোটরসাইকেল কসমস এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়।

Ad

এ সময় গুরতর আহত ও মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী সোহেল রানা। আহত অবস্থায় রানাকে ধামরাই ফায়ার সার্ভিসের আ্যম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us