• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:০৫:০০ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আটক

২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৪:০১

রাজশাহীতে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আরএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে আওয়ামী লীগ কর্মী হাদিউন্নবী এবং সিটি কলেজের ছাত্রলীগ নেতা মো. শাহীন আলী (২৪)। শাহীন বোয়ালিয়া মডেল থানার রাজার হাতা এলাকার মো. সাবের আলির ছেলে।

অরদিকে আরএমপি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। আটক আসামি মো. ওয়াসিম আলী কিরণ (২৮)। সে রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো. আবু বাক্কারের ছেলে। আরএমপি তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫

Follow Us