• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০০:৪৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত

১৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৬:২৯

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আলী আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা টিনশেড মার্কেটটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৩০টি দোকান।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের একটি সেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুনের লেলিহান শিখা মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে ছড়িয়ে পড়ে। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩