• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৫:১৪ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের ঘাটাইলে ষাঁড়ের গুঁতায় গৃহবধূর মৃত্যু

২০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০০:৩৫

টাঙ্গাইলের ঘাটাইলে ষাঁড়ের গুঁতায় গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বাড়ি যাওয়ার সময় ষাঁড়ের গুঁতায় লক্ষ্মী রানী (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

১৯ নভেম্বর মঙ্গলবার উপজেলার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা রুহুল কবীর হারিছ।

নিহত গৃহবধূ লক্ষ্মী রানী দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের গ্রাম পুলিশ হীরালালের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় লক্ষ্মী রানী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে বাড়ির পাশের এক প্রতিবেশীর ষাঁড় তাকে গুঁতা দিলে গুরুতর আহত হন। আহতাবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় লক্ষ্মী রানী মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮