• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৫:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

৮ বাসযাত্রী হত্যা মামলায় রেলমন্ত্রী মুজিবের ভাতিজা গ্রেফতার

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫২:৩৮

৮ বাসযাত্রী হত্যা মামলায় রেলমন্ত্রী মুজিবের ভাতিজা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ নভেম্বর বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ। তোফায়েল বুসয়ারা গ্রামের মৃত আম্বর আলির ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।

ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ জানান, তোফায়েলের বিরুদ্ধে চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে কোতয়ালী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা অভিযোগে আরও একটি মামলার এজাহারনামীয় আসামি।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তোফায়েলকে তার নিজগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রাম থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেফতার তোফায়েলকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে জগমোহনপুর এলাকায় ৮ ঘুমন্ত বাস যাত্রীকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হুকুম দাতার আসামি করে তখন একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

৫ আগস্টের সরকার পরিবর্তন হওয়ার পর বাসের মালিক মো. আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে প্রধান আসামি করে ১৯০ জনের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে পৃথক আরও একটি মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩