• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৫৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামানের নির্বাচন অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৭:৪২

ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামানের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ভোলা: শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ ওমান উন্নয়নের লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ভোলা সদর উপজেলা কমিটির নির্বাচন।

১৪ নভেম্বর বৃহস্পতিবার হতে ২৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ৯টি গ্রুপে ৯দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতিভুক্ত বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী।

এ নির্বাচনে অন্যান্য পদের সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোলা সদর উপজেলার ৪৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৭ জন প্রত্যক্ষ ভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার আহ্বায়ক মো. শাহনেওয়াজ চন্দন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, সদস্য হিসেবে মো. আবু তাহের, মেহেদি হাসান ও মো. জসিম উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:৪৯




ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯