• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:২৬:৪৯ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

১১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৩:৪৫

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দশম অন্তর্বর্তীকালীন পরিষদ-এর দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও সদস্যরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ( সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে ৭ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে নব গঠিত এ পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সদস্য বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোইয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, মো. মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পর চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন ‘সম্প্রীতির কোনো বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বির্নিমাণে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই পার্বত্য জেলা পরিষদ। এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে এই ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ।‘ এ সময় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী প্রতি পদ চাকমা, পরিষদ ন্যাস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০