• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:০৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

৭ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০২:০৭

নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের মতো কিশোরগঞ্জের নিকলীতেও উপজেলা বিএনপির ব্যানারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৪ উদযাপন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মো. বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান শেখ মজিবুর রহমান ইকবাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন তিনি।

এ সময় বক্তারা আওয়ামী লীগারকে যেনো কোনো অবস্থাতেই সহযোগিতা না করা হয় এমন আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের।

বক্তারা এ সময় আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো আছে। তাদের যেকোনোভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০