• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৩২:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসলামপুরে অবৈধভাবে সরকারি বালু বহনকারী মাহিন্দ্রা চালককে জরিমানা

১ নভেম্বর ২০২৪ সকাল ০৮:২৭:৩১

ইসলামপুরে অবৈধভাবে সরকারি বালু বহনকারী মাহিন্দ্রা চালককে জরিমানা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সরকারিলু অবৈধভাবে সরবরাহ করার জন্য ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক পৃথকভাবে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইসলামপুর থানার পুলিশ।

জানা যায়, ইসলামপুর ও মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী এলাকা আমবাড়িয়া গ্রামে বিআইডব্লিও ব্রহ্মপুত্র নদী খনন করার ফলে জমা হওয়া বালু অবৈধভাবে বহন করা ও লাইসেন্স ফিটনেস না থাকায় মাহিন্দ্রা গাড়ির চালক জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের শরাফতের ছেলে মো. বাবু (২৮) ও ইলামপুর উপজেলার নবাব আলীর ছেলে মোছাকে (২৫) দুজনকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুজনকে পৃথকভাবে এই জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহামান। তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

Follow Us