• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৪:২৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

৩১ অক্টোবর ২০২৪ সকাল ১১:২২:০৮

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজি (৪৮) নামে ১ জন নিহত হয়েছেন। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মহাসিন খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। আহতরা হলেন- একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলির ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

Ad
Ad

থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক মহাসিন গাজি ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।

Ad

এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us