• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৪১:১৯ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

চমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা আর নেই

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫৭:৫৫

চমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা. হোসনে আরা আর নেই

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হোসনে আরা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি সর্বশেষ ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআর’র পরিচালকের দায়িত্ব থেকে অবসর নেন।

Ad

জানা গেছে, ঢাকা থেকে তাকে খুলশীর ৪ নম্বর জাকির হোসেন রোডের ইমপেরিয়াল হিল বাসভবনে নিয়ে আসা হচ্ছে। আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। তিনি সাতকানিয়ার বিশিষ্ট শিল্পপতি মরহুম সৈয়দ নুরুল আলমের সহধর্মিণী। তিনি তিন সন্তানের জননী।

Ad
Ad

ডা. হোসনে আরা বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সাবেক ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, রুপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের মাতা। তার বড় মেয়ে সৈয়দা ফাতেমা দিলদার পারভিন ঢাকায় ওলেভেল স্কুলের সিনিয়র শিক্ষক এবং ছোট মেয়ে ডাক্তার দিলরুবা রওশন জিনিয়া আমেরিকার চিকিৎসক।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসাইন, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

হোসনে আরা বেগমের মৃত্যুতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সদরের ঐতিহ্যবাহী মাঝের মসজিদে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us