• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩১:১৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

২০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৫:৩৫

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন রাজিব (২৯) ও মো. আমির হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১১।

২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁয়ের আষাড়ি চর এলাকার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সাগর হোসেন রাজিব কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মাছিমপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। মো. আমির হোসেন (৩০) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম ভিঘা এলাকার রুহুল আমিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭