• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:২১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সংকট কাটিয়ে ২ মাস পর উৎপাদনে ফিরলো কর্ণফুলি পেপার মিলস

১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৫:৩৫

সংকট কাটিয়ে ২ মাস পর উৎপাদনে ফিরলো কর্ণফুলি পেপার মিলস

রাঙামাটি প্রতিনিধি: কাঁচামাল সংকটসহ নানাবিধ সংকটে পড়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় কাগজ উৎপাদন শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কাগজকল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেড।

১৮ সেপ্টেম্বর বুধবার রাত ৮টা থেকে কারখানায় কাগজ উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম।

তিনি বলেন, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কাগজ উৎপাদন হয়নি। সব সংকট কাটিয়ে বুধবার রাত ৮টায় উৎপাদন শুরু হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, বুধবার রাত থেকে আবারও কাগজ উৎপাদন শুরু হয়েছে। আশা করছি, কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫