• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৯:৩৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৫৫:২৬

রাঙ্গাবালীতে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আলোচনা সভা করেছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবির। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর এ উপজেলায় প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে এমন আলোচনা সভা করে ইসলামিক এ সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন আর সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট চলবে না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, চাঁদাবাজি বন্ধ করতে চাই। এ দেশের মানুষের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম।

Ad

রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধান বক্তা ইসলামি ছাত্র শিবিরের বরিশাল মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের রাঙ্গাবালী উপজেলা সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মেহেদি হাসান নাহীদ, জামায়াতের রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ জাকির হোসেন ও ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মাওলানা ইয়াহ ইয়া খান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us