• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১০:৫৯:০৮ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১:১০

খাগড়াছড়িতে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিভিন্ন ধর্মের লোকদের ভ্রাতৃত্বরোধ ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

এ উপলক্ষ্যে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নতুন আহ্বায়ক কমিটি ও সনাতনী নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভুঁইয়া।

Ad
Ad

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী নির্মল কান্তি দাশ, সদস্য সচিব অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চাকমা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর বর রাজা ও জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যাতে কোন ধরনের নির্যাতন ও লুটপাট না হয় সে বিষয়ে কড়া নজর রেখেছি। কেউ এমন ধরনের কাজ করার সাহস দেখাবে না। বিএনপি সব সময় এ ধরনের কাজ প্রতিরোধে সজাগ দৃষ্টি রাখছে।

উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের মন্দিরে নিশ্চিন্তে পূজা অর্চনা এবং নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। সেই সাথে নিশ্চিন্তে ঘুমাবেন। খাগড়াছড়ি জেলা বিএনপি আপনাদের পাশে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us